1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

মুরাদনগরে ৪৮ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করেন ওসি সাদেকুর রহমান।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৪৭১ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে ৪৮ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর হেলাল হত্যার রহস্য উদঘাটন করেছে
পুলিশ। ঘটনার সাথে জড়িত ৬ জনের মধ্যে ৫জন আটক হয়েছে। তাদের মধ্যে ২জন আদালতে ৬৪
দ্বারা জবানবন্দিতে হত্যার রহস্য উন্মোচন করে দায় ভার স্বীকার করেন। গতকাল বৃহস্পতিবার
বিকেল ৫টায় ওসি সাদেকুর রহমান প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।
ব্রিফিংয়ে ওসি বলেন, নিহত হেলাল ও আরিফ ঘনিষ্ঠ বন্ধু ছিলো। সেই সুবাদে হেলাল
প্রায় আরিফের বাড়িতে রাত্রি যাপন করতো। আরিফের অজান্তে তার মায়ের সাথে সম্পর্ক
গড়ে উঠে হেলালের। প্রায় দু’মাস আগে হেলালকে তার মায়ের সাথে আপত্তিকর অবস্থায় দেখে
ফেলে আরিফ। এর পর থেকেই ঘনিষ্ঠ বন্ধু শত্রুতে রূপ নেয়। গত মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে
হেলালসহ আরো ৫জন বন্ধুকে নিয়ে নেশা করার উদ্দেশ্যে নবীপুর মেসার্স নিউ থ্রি স্টার
ব্রিকস্ ফিল্ডে যায় আরিফ। নেশায় বুদ হওয়ার পর পকেটে থাকা খুর দিয়ে হেলালের গলায় পুচ
মারে আরিফ। মাটিতে শুয়ে পরলে সাথে থাকা বন্ধুদের সহযোগিতা নিয়ে হেলালের লিঙ্গ কেটে
ফেলে আরিফ। পরে লাশ ডুবায় ফেলে পালিয়ে যায় তারা।
ঘটনার সাথে জড়িত আটককৃতরা হলেন, জয়নাল হোসেনের ছেলে রাসেল মিয়া (২৪),
আলী আকবরের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫), হিরন মিয়ার ছেলে জুয়েল মিয়া (২২), হারুন
মিয়ার ছেলে সুজন মিয়া (২১) ও আবু তাহেরের ছেলে এরশাদ (২৯)। তবে ঘটনার মূল নায়ক
কালাম মিয়ার ছেলে আরিফ মিয়া (২২) এখনো পলাতক। তারা সবাই উপজেলার নবীপুর পশ্চিম
ইউনিয়নের নবীপুর গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের নিউ থ্রি স্টার
ব্রিকস্ ফিল্ডের পাশের ডোবা থেকে উপজেলার রহিমপুর গ্রামের হিরু মিয়ার ছেলে হেলাল
উদ্দিন (২১) এর লাশ উদ্ধার করে পুলিশ। সে পেশায় একজন সিএনজি চালক ছিলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০