1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

মুরাদনগরে সিএনজি চালক হত্যার ঘটনায় আরো ৩জন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৫২৩ বার দেখা হয়েছে

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
মুরাদনগরে নিখোঁজের ছয় দিন পর সিএনজি চলকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের নবীপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে রাসেল মিয়া (২৪), একই গ্রামের আলী আকবরের ছেলে জাহাঙ্গীর (২১) ও আবু তাহেরের ছেলে এরশাদ (২৯)।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে প্রথমে এজাহার নামীয় ৪ ও ৫ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এজাহার নামীয় ২ ও ৩ নম্বর আসামি সহ ঘটনায় জড়িত অপর ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেপ্তার ৫জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
গত সোমবার দুপুরে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের নিউ থ্রী-ষ্টার ব্রিকস্ ফিল্ডের পাশের একটি ডোবা থেকে নিখোঁজ হওয়ার ৬দিন পর হেলাল উদ্দিন(২২) নামের এক সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হেলাল উদ্দিন উপজেলার রহিমপুর গ্রামের হিরন মিয়ার ছেলে।
এ ঘটনায় ওইদিনই নিহতের বড় ভাই জালাল উদ্দিন বাদী হয়ে পাঁচজনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০