1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সাভারে ট্রলার ডুবি: ভাসমান অবস্থায় মুন্সীগঞ্জ যায় জেসমিন।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৫৭০ বার দেখা হয়েছে
 সাভার ঢাকা //
সাভারে ট্রলার ডুবির ঘটনায় জেসমিন ( ০৩ ) নামের আরো এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে নিখোঁজ মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হলো। সোমবার ( ১১ অক্টোবর ) দুপুর ২ টার দিকে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুর নিচ থেকে জেসমিনের মরদেহ উদ্ধার করা হয়। গত শনিবার থেকে ভাসমান অবস্থায় মুক্তারপুরে যায় শিশু জেসমিন। মৃত জেসমিন সিলেট জেলার শফিকুলের মেয়ে। তার মা রুপায়নের মরদেহ দুপুরে উদ্ধার করা হয়। এই দুঘর্টনায় শফিকুলের স্ত্রী রুপায়ন। তার মেয়ে জেসমিন, ছেলে আরমান ও রুপায়নের বোন সোয়ালা মারা যায়। সাভার নাৌ থানা জানায় – দুপুরে মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজের নিচ থেকে সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের খবরের ভিত্তিতে শিশু জেসমিনের মরদেহ উদ্ধার করেন। সেখান থেকেই জেসমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমিন বাজার নৌ থানার পরিদর্শক আলমগীর শেখ বলেন – সর্বশেষ নিখোঁজ জেসমিনের মরদেহ মুন্সীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস জানিয়েছেন। আমরা তার পরিবারের সদস্যদের খবর দিয়েছি। সেখান থেকে মরদেহ গ্রহণ করার জন্য বলা হয়েছে। নিখোঁজ মোট সাত জনেরই মরদেহ উদ্ধার হয়েছে। গত শনিবার ( ০৯ অক্টোবর ) ভোরে সাভারের আমিন বাজার তুরাগ নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ১৮ যাত্রীসহ একটি ট্রলার ডুবে যায়। এসময় ৭ জন নিখোঁজ হলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুই জন মা রুপায়নের মরদেহ রাজধানীর বসিলা ও মেয়ে জেসমিনের মরদেহ মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিরিজের নিচ থেকে আজ দুপুরে উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০