1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ

প্রতিবন্ধী ছেলের দা’য়ের আঘাতে প্রান হারালো পিতা।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৫৯১ বার দেখা হয়েছে
 গাজীপুর প্রতিনিধিঃ
বুদ্ধি প্রতিবন্ধী ছেলের ধারালো দা’য়ের আঘাতে প্রাণ হারালো হতভাগ্য পিতা। মঙ্গলবার ভোরে আশুলিয়ায় কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হতভাগ্য পিতার নাম নুরু মন্ডল (৭০), তিনি কোনাপাড়া এলাকার মৃত মোবারক আলীর ছেলে। স্থানীয়রা জানান, সোমবার রাতে নুরু মন্ডল তার মানসিক প্রতিবন্ধী ছেলে আফাজ উদ্দিনকে নিয়ে নিজ বাসার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে আফাজ উদ্দিন ধারালো দা দিয়ে তার বাবাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় প্রতিবেশীরা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে নিখোজ রয়েছে প্রতিবন্ধী ছেলে। আশুলিয়া থানার পরিদর্শক জিয়াউল ইসলাম জানান, প্রাথমিক ভাবে জানা গেছে বুদ্ধি প্রতিবন্ধী ছেলের হাতেই খুন হয়েছে পিতা। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিখোঁজ ছেলেকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০