1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৫৭০ বার দেখা হয়েছে
 নাটোর প্রতিনিধিঃ
নাটোরে পিকআপভ্যান এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের বাইপাস সড়কের পিটিআই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোর শহরের কান্দিভিটা এলাকার সৌরভ সোহরাব হোসেনের ছেলে তারেক হোসেন (২৪) ও লিঙ্গন প্রামাণিকের ছেলে মো. রাকিবুল ইসলাম (২২)। নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান জানান, রাতে ওই দুই যুবক মোটরসাইকেলে করে শহরের বাইপাস সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে পিটিআই মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারেক। আহত রাকিবুলকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত স্থান থেকে মোটরসাইকেলসহ তারেকের মরদেহ উদ্ধার করে। পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও এর চালক-হেলপার পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০