1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে শেখ রাসেলের জন্মদিন পালিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৫১৮ বার দেখা হয়েছে
মুরাদনগর(কুমিল্লার)প্রতিনিধি //
 কুমিল্লার মুরাদনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, মুরাদনগর সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব সেলিম সরকার, উপজেলা কৃষক লীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান বাকি, যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল, মৎস্যজীবী লীগের কেন্দ্রিয় সদস্য রাজিব মুন্সী, মহিলালীগ নেত্রী মমতাজ বেগম মেম্বার ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ খান প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে উপস্থিত সকলকে খাওয়ানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০