1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

ঝিনাইদহে জমি সংক্রান্তের জের ধরে নিহত ১; আহত ১০

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৫১০ বার দেখা হয়েছে
মোঃ বনি ঝিনাইদহ জেলা প্রতিনিধি //
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের মাহমুদপুর গ্রামে মোখলেছুর রহমান নামের একজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে (১৬ অক্টোবর) শনিবার বিকেলে। জমি সংক্রান্ত পারিবারিক কোন্দলে তারই ভাই ভাতিজার ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে আঘাতে তিনি নিহত হন। এঘটনায় আহত হয়েছে, আকরাম বিশ্বাস, আনিছুর, বাপ্পি, বাধন, সিয়াম, রোজিনা বেগম, সাজেদা বেগম, আফরিন, রিফাতসহ অন্তত ১০ জন। স্থানীয়রা জানায়, মোখলেছুরের চাচাতো ভাইয়েরা তাদের বিনা অনুমতিতে কবরস্থানের পাশে পৈত্রিক জমিতে জোর পূর্বক বাড়ী নির্মান করছিলো। এসময় মোখলেছুর রহমান ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে তাঁরা হামলা চালায়। হামলায় একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। আহতরা বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০