1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সাংবাদিক সুরক্ষা আইনপ্রনয়নে দেশব্যাপী প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৬০৮ বার দেখা হয়েছে
 নিজস্ব প্রতিবেদক //
সারা দেশে জুড়ে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে রোববার, ১৭ অক্টোবর ২০২১ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্মারকলিপি পাঠিয়েছে বিভিন্ন সংগঠন। বাংলাদেশ মমফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র ডাকে সারাদেশের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি পাঠানো হয়। ওই দিকে বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের নেতৃত্বে রোববার দুপুরে ঢাকা জেলা প্রশাসক মো: শহীদুল্লাহর কার্যালয়ে স্মারকলিপি জমা দেয়া হয়েছে। এসময় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোনালিসা মৌ, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. মাহতাব হোসাইন, ঢাকা জেলা দক্ষিন সিনি:সহ-সভাপতি সেহলী পারভীন, আনোয়ার হোসেন, সাঈদা সুলতানা, উত্তরের সহ-সভাপতি উজ্জল ভুইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, যুগ্ম-সম্পাদক আনিস লিমন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাবিকুন নাহার, মো: সাইম হোসেন, হাবিবুর রহমান বাবু, আবুল বারাকাত, বিএমএসএফ নেতা এ আর মামুন প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদান শেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন, সাংবাদিকদের অধিকার, দাবী এবং মর্যাদা রক্ষার আন্দোলনে বিএমএসএফ কাজ আসছে। সাংবাদিকরা প্রতিনিয়ত নানামুখী সমস্যায় পড়ছেই। তাই পেশাটির সাথে সংশ্লিষ্ট সাংবাদিকদের জন্য সুরক্ষা আইনটি খুবই জরুরী। তারই ধারাবাহিতায় আইনটি প্রনয়নের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে সারাদেশ থেকে স্মারকলিপি পাঠানো হয়েছে। আমরা আশা করছি তিনি (প্রধানমন্ত্রী) সাংবাদিক সুরক্ষা আইনটি প্রণয়নে উদ্যোগী হবেন। তিনি আরো বলেন, সাংবাদিক সুরক্ষা আইনটি প্রণয়ন করা হলে সারাদেশের সাংবাদিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ‘মাদার অব মিডিয়া’ উপাধিতে ভুষিত করা হবে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলাসমূহের বিএমএসএফ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০