1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতনির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৫২৮ বার দেখা হয়েছে
 জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার বলারদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বলারদিয়ার গ্রামের মানিক চন্দ্র শীলের মেয়ে পূঁজা রানী (১২) বাড়ির পাশের জমিতে গরুর ঘাস কাটতে যায়। এ সময় বাতাসে পাশের বিদ্যুৎ লাইনের খুটি ভেঙে তার ওপর পড়লে পূঁজা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। স্থানীয়দের চিৎকারে দাদি সুমতি রানী এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সরিষাবাড়ী থানার (ওসি) মীর রকিবুল হক জানান, খোঁজ-খবর নেয়া হচ্ছে। কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০