1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বিশ্বনাথে ভারতীয় মদের চালানসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৫৪৬ বার দেখা হয়েছে
 সিলেট প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে ১২১ বোতল ভারতীয় মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ১৩ অক্টোবর রাত ৮ টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের কাজিবাড়ী এলাকার সুরমা নদীর পার (কাজী বাড়ীর ডর) থেকে তাদেরকে মদের চালানসহ আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ। আটকৃতরা হলেন: সুনামগন্জের ছাতক উপজেলার তাজপুর গ্রামের মুমিন মিয়া’র ছেলে আব্দুল আলিম (২২), জাউয়া বাজার পাই গাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে জামাল মিয়া (৩৯), শান্তিগন্জ থানার পাগলা গ্রামের শৈলেন সুত্র ধরের ছেলে সুশীল ধর (৩০) এবং নেত্রকোনা জেলার পূর্বধলা থানার পুকুরিয়া কান্দা গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে রমজান মিয়া (১৯)। পুলিশ মারফত জানা যায়, সুনামগন্জের ছাতক থেকে নৌকায় করে আটকৃত মাদক ব্যবসায়ীরা মদের ওই চালান নিয়ে লামাকাজী ইউনিয়নের কাজীবাড়ী পশ্চিমে (কাজী বাড়ীর ডর) আসে। এরপর তারা নৌকা থেকে মদের চালান সিএনজি অটোরিকশায় তুলতে চাইলে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক থানা পুলিশের মামুনুর রশিদের নেতৃত্বে কনস্টেবল আজহার, সারোয়ারসহ থানার একটি দল ওই ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে ৮৪ পিচ অফিসার চয়েজ ও ৪৫ পিচ এসিব্লাক ভারতীয় মদ জব্দ করে পুলিশ। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আটকৃতদের বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্যঃ চলতি বছরের গত ২৪ আগস্ট উপজেলার লামাকাজী ইউনিয়নের পরগনা বাজার রোডে আতাপুর বকতুল্লাহর বাড়ী সংলগ্ন সুরমা নদীর পার থেকে ২৮৫ বোতল ভারতীয় মদসহ ২ জনকে মাদক ব্যবসায়ীকে আটক করেছিলো পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০