1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে একাধিকবার ধর্ষণ ও ভিডিও ধারণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৫৭৬ বার দেখা হয়েছে
 নোয়াখালী প্রতিনিধি //
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে (২১) একাধিকবার ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী অভিযুক্ত দেলোয়ার হোসেন আরিফের (২১) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী নারী এ মামলা দায়ের করেন। অভিযুক্ত দেলোয়ারকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ও বিয়ের প্রলোভন দেখিয়ে সেনবাগ উপজেলার শায়েস্তানগর গ্রামের বাসিন্দা দেলোয়ার ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও ধারণ করে পরবর্তীতে একাধিকবার ধর্ষণ করে। ভুক্তভোগী নারীর অন্যত্র বিয়ের পর দেলোয়ার গত কয়েক দিন থেকে তার স্বামীকে ভিডিওগুলো দেখিয়ে হুমকি ও চাঁদা দাবি করে আসছিল। পাশাপাশি ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী ওই গৃহবধূর পরিবারের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেয়। পরে এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-১৮। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বলেন, অভিযুক্ত যুবককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০