1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ঝিনাইদহে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৫৮১ বার দেখা হয়েছে
 মোঃ বনি ঝিনাইদহ জেলা প্রতিনিধি //
ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজার ও মহেশপুর উপজেলার চড়কতলায় পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৪/১০/২১ ইং) সকাল সাড়ে ৭ টা ও সকাল সাড়ে ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।নিহতরা হলো-কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের জাফর মোল্লার ছেলে ফজলু মোল্লা (৫০) ও সাতক্ষীরার শ্যামনগর গ্রামের নিতাই মন্ডলের ছেলে দেবদাস মন্ডল (৩৫)। গান্না বাজারের ব্যবসায়ী রেজাউল ইসলাম জানান,সকালে কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে কয়েকজন দিনমজুর আলমসাধু যোগে কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে গান্না বাজারের পুর্বপাশে পৌঁছালে মেহেরপুর থেকে খুলনাগামী আর এ পরিবহণের একটি বাস পিছন দিক থেকে আলমসাধুটিকে ধাক্কা দেয়।এতে রাস্তায় ছিটকে পড়ে ফজলু মোল্লা ঘটনাস্থলেই নিহত হয়।আহত হয় আরও ৪ জন।তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: রমিজ উদ্দিন তপু বলেন,সকালে নজু মন্ডল,মতিয়ার মোল্লা,নুর নবি ও জিল্লুর রহমান নামে ৫ জন রোগী সড়ক দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে নজু মন্ডলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপরদিকে মহেশপুর থানার এএস আই হাবিব জানান, সকাল ৬ টার দিকে মহেশপুর শহর থেকে ব্র্যাক এনজিও কর্মী মোটরসাইকেলে করে চড়ক তলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চড়কতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।ট্রাকের ধাক্কায় দেবদাস মন্ডল রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০