1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুকসুদপুরে প্রধানমন্ত্রীর শারদ উপহার বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৫৮৪ বার দেখা হয়েছে
 গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের মুকসুদপুরে শারদীয়া দূর্গাপূঁজা উপলক্ষে ২৭টি মন্দিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারদ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুকসুদপুরের সহযোগিতায় এ উপহার বিতরণ করা হয়। মুকসুদপুর উপজেলা সদর মন্দির প্রাঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারদ উপহার নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) ইলিয়াছুর রহমান। ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি অধ্যাপক ড. অসিম সরকারের সভাপতিত্বে উপহার বিতরণ অনুষ্ঠানে মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুকসুদপুর উপজেলা কমিটির সভাপতি শ্যামল কান্তি বোস উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানকে সামনে রেখে সাম্প্রতিক শান্তি শৃংখলা বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গা পূজা উদযাপনের আহবান জানান। # বাদল সাহা গোপালগঞ্জ। ১৪.১০.২০২১ মোবাইল : ০১৭১৬-০৩২৬৪৭, ১০৬৭০-২০৫৬৫৬

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০