1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় কোরান অবমাননা ও প্রতিমা ভাংচুরের ঘটনায় ৪৩ জন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৫৬৮ বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা ও প্রতিমা ভাংচুরের ঘটনায় ৪৩ জন গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে এ ভিডিও ধারণ ও ভাইরাল করেছে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যতটা এলাকায় ঘটনা হয়েছে প্রত্যকটি ঘটনার আলোকে মামলা হবে। বৃহস্পতিবার বেলা ১২ টায় কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড় পূজামন্ডপ ও ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন সংবাদিকদের উদ্দেশ্য এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা৷ এ সময় ডিআইজি আনোয়ার হোসেন আরো বলেন, এ ঘটনার পরই দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিও দেখলে বুঝা যায় একটা স্পষ্ট উদ্দেশ্য নিয়ে এ ঘটনা ঘটিয়েছে দূর্বৃত্তরা। আর বিশেষভাবে ঘটনাস্থল থেকে যে লোক ভিডিও করে ছড়িয়ে দিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম ফয়েজ উদ্দীন। সে কোন দলের তাও যাচাই করা হচ্ছে। এছাড়াও গতকাল বুধবার ঘটনায় আজ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি। এ সময় তিনি বলেন, বিভিন্ন ধর্মের মানুষ তাদের স্বীয় ধর্ম পালন করছিলো। হঠাৎ করে দেশকে অস্থিতিশীল করার জন্য দেশ বিরোধী কোন একটি নির্দিষ্ট পক্ষ পবিত্র কোরান কে সামনে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করে দেশকে পিছিয়ে দিচ্ছে। হিন্দু ধর্মের ভাই বোনেরা পূজা উদযাপন করছিলো। রাতে আঁধারে পবিত্র কোরানকে টেনে এনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। আমরা ঢাকা থেকে বাংলাদেশ আওয়ামীলীগের টিম এসেছি। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসেছেন। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে আরো আসেন কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা.সেলিম মাহমুদ ও অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আশা খান এমপি। এর আগে বেলা পৌনে ১১ টায় কুমিল্লা সার্কিট হাউজে প্রবেশ করেন আবু সাইদ আল মাহমুদ স্বপন । এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০