1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

জামাইয়ের বটির আঘাতে প্রাণ গেলো শ্বশুরের আটক-৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৫৪০ বার দেখা হয়েছে
যশোরঃ
যশোরের শার্শায় নাতিকে আনতে গিয়ে জামাইয়ের বটির কোপে মুসা বিশ্বাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামাই তুহিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত মুসা বিশ্বাস দূর্গাপুর গ্রামের মনছের বিশ্বাসের ছেলে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, মুসা বিশ্বাসের মেয়ের সঙ্গে একই গ্রামের কুদ্দুসের ছেলে তুহিনের পাঁচ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে চার বছর বয়সের একটি ছেলে সন্তানও আছে। দুমাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। মঙ্গলবার সকালে মুসা তার নাতি আরিয়ানকে (৪) দাদাবাড়ি থেকে আনতে গেলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামাই তুহিন (২৫) ও তার ছোট ভাই রুহিন (২০), তাদের বাবা আব্দুল কুদ্দুস (৫৫), চাচা সুসানসহ (৪৫) কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দা, বটি, বাঁশ, লাঠি ও রড দিয়ে মুসাসহ তার লোকজনকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় জামাই তুহিন ধারালো বটি দিয়ে কুপিয়ে শ্বশুরকে মারাত্মকভাবে জখম করেন। স্বজনরা উদ্ধার করে শার্শা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জাগো নিউজকে, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জামাই তুহিন বিশ্বাস, কুদ্দুছ ও জামির নামে তিনজনকে আটক করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০