1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৮ রোহিঙ্গা আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৬১৩ বার দেখা হয়েছে
কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ আট জন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে সাতটি দা, হাঁসুয়া ও রডেল শাবল উদ্ধার করা হয়েছে। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সোমবার (১১ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন। আটকরা হলেন, উখিয়ার ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের আমির হোসেনের ছেলে এনায়েত উল্লা (২০), মৃত শফিকের ছেলে মো. আমিন (২৮), আব্দুস সালামের ছেলে নুর মোহাম্মদ (২৯), মৃত কাসেমের ছেলে মো. রফিক (২১), মৃত দিল মোহাম্মদের ছেলে মো. রফিক (২৫), মাসুদ মিয়ার ছেলে ফিরোজ মিয়া (২২), মৃত আব্দুল গফফারের ছেলে আরিফ উল্লাহ (৩২) ও মৃত জাবের আলমের ছেলে মোহাম্মদ সলিম (২৬)। অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, জামতলী ক্যাম্প-১৩ এর কবরস্থানের পাশে একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন খবর আসে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে আট রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০