1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মানিকগঞ্জে ব্যবসায়ীর হাত পা বাঁধা বিবস্ত্র মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৫৭০ বার দেখা হয়েছে
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ উপজেলার তেরোদোনা এলাকায় এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮ টায় সদর উপজেলার বেতিলা তোরদেনা এলাকা থেকে রবিন মিয়া (২২) নামে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রবিন সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কলাসী গ্রামের মজিবুর রহমানের ছেলে। ইজিবাইক চালক হিরণ মিয়া জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে তার ইজিবাইকে করে রবিন মানিকগঞ্জ সবজি আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকায় রাস্তায় বাঁশ ফেলে ৮/১০ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এসময় তাদের কাছ থেকে টাকা পয়সা ও ইজিবাইক ছিনিয়ে নেয়া হয়। এরপর দুজনকে দুদিকে নিয়ে যাওয়া হয়। মাথায় আঘাতের কারণে জ্ঞান হারান হিরণ। জ্ঞান ফেরার পর ব্যবসায়ী রবিনের হাত পা বাঁধা ও বিবস্ত্র মরদেহ দেখতে পান তিনি। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে থানায় খবর দেয়া হয়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছিনতাই, পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০