1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

দিনাজপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৪৭৯ বার দেখা হয়েছে
 বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে সন্ধ্যা হেমরম (২৮) নামের এক গৃহবুধর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত। (১০অক্টোবর) রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহর এলাকা টাটকপুর (বেলডাঙ্গা) এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার যোহান হেমরম এর মেয়ে সন্ধ্যা হেমরম (২৮)। বিরামপুর থানার পুলিশ পরিদর্শক মতিয়ার রহমান বলেন, পৌর শহর এলাকা টাটকপুর (বেলডাঙ্গা)যোহান হেমরম এর মেয়ে সন্ধ্যা হেমরম ওড়না গলায় পেঁচিয়ে নিজ ঘরের বরগায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। স্বজনদের বরাদ দিয়ে তিনি আরো বলেন, ৩-৪ মাস আগে স্বামীকে সে নিজেই ডিভোর্স দেয়। স্বামীকে ডিভোর্স দেওয়ার পর থেকে সন্ধ্যা হেমরম বেলডাঙ্গায় মায়ের বাড়িতে থাকতো। রবিবার বিকেলে তার মা গরুর জন্য ঘাস কাটতে গেলে সবার অগোচরে নিজ ঘরে জানালা দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে গ্রামবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করে। বিরামপুর থানার ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা হেমরম নামে এক গৃহবুধ গলায় ওড়না পেঁচিয়ে নিজ ঘরের বরগায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। এলাকাবাসী বিরামপুর থানায় সংবাদ দিলে অফিসার ও পুলিশ ফোর্সসহ সেখানে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। নিহতের লাশের সুরতহাল রিপোর্ট ও প্রাথমিক তদন্তে এটি একটি আত্মাহত্যা বলে ধারনা করা হচ্ছে। এলাকাবাসীর ও নিহতের মায়ের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই সৎকারের জন্য নিহতের লাশটি পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০