
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ভিত্তিহীন ও অসত্য তথ্য ছাড়ানোর পর সব গুজব ভুল প্রমাণিত করে মা ও নবজাতকসহ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মো: লিপি আক্তার (২২) এক প্রসূতি মা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা দেবিদ্বার শিশু মাতৃ হসপিটাল থেকে ওই মা ও নবজাতক সন্তানকে ছাড়পত্র দেওয়া হয়।
এসময় অএ হসপিটালের পরিচালক ও রোগী স্বজনরা উপস্থিত ছিলেন।
হাসপাতালে কর্তৃপক্ষ ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি অস্ত্রোপাচারের (সিজারিয়ান সেকশন) পর সাময়িকভাবে প্রসূতির শারীরিক অবস্থা কিছুটা অবনতি ঘটেছিল।
তবে হসপিটালের চিকিৎসক ও অভিজ্ঞ মেডিকেল টিমের তাৎক্ষণিক নিবিড় পরিচর্যা ও সঠিক চিকিৎসায় মা ও নবজাতক উভয়ই দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
এদিকে, রোগীর শারীরিক অবস্থার অবনতিকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু’ হয়েছে বলে বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছড়িয়ে দেয়। তবে শুক্রবার বিকালে রোগীর স্বজন ও হাসপাতালে কর্তৃপক্ষ একত্রিত হয়ে মা ও নবজাতককে হাসিমুখে বিদায় জানানোর মাধ্যমে সেই অপপ্রচারের ইতি ঘটে।
দেবিদ্বার শিশু মাতৃ হসপিটালে পরিচালক জানান, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এবং জনমনে আতঙ্ক তৈরি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ অসত্য ও মনগড়া তথ্য ছড়ানো হয়েছিল। চিকিৎসকদের সার্বিক প্রচেষ্টায় মা ও নবজাতক দুইজনেই এখন সম্পূর্ণ সুস্থ। সত্যতা যাচাই না করে এ ধরনের মিথ্যা গুজবে কান না দেওয়া এবং বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
রোগীর স্বজনরাও মা ও শিশুর সুস্থতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং হসপিটাল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।