1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রাণীশংকৈলে সাড়ে ৩ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৫৮৬ বার দেখা হয়েছে
 আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে দাফনের সাড়ে ৩ মাস পর হোসেন আলী (৭৮) নামের এক ব্যক্তির কবর থেকে মরদেহ উত্তোলন করেছে পুলিশ। রোববার (১০ অক্টোবর) সকালে উপজেলার গাঙ্গুয়া গ্রামে পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। জানা যায়, চলতি বছরের ২৬ জুন দুপুর ১টায় গাঙ্গুয়া গ্রামের হোসেন আলী নাতি রুহুল আমিনের বাসার বারান্দায় অসুস্থ অবস্থায় মারা যান। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এদিকে মৃত্যুর কিছু দিন পর ৩ জুলাই নিহতের মেয়ে মাহমুদা খাতুন বাদী হয়ে ঠাকুরগাঁও আদলতে একটি মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে রবিবার ১০অক্টোবর রানীশংকৈল থানা পুলিশ হোসেন আলীর মরদেহ উত্তোলন করে। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফিরোজ আলম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম উপস্থিত ছিলেন। রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ ইকবাল বলেন, আদালতের নির্দেশে দাফনের সাড়ে ৩ মাস পরে মামলার তদন্তের স্বার্থে মরদেহ উত্তোলন করা হয়ছে। সেই সঙ্গে মরদেহ মর্গে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০