1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের উপর সন্ত্রাসী হামলা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪৮১ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর পূবালী চত্বরে সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত বাহার রায়হানকে তাৎক্ষণিকভাবে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার ডান পায়ে তিনটি সেলাই দিতে হয়েছে এবং গুরুতর রক্তক্ষরণ হয়েছে। সাংবাদিক বাহার রায়হান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা হয়। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। তিনি সেই বিক্ষোভের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। তখনই একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীরা কারা জানতে চাইলে বাহার রায়হান বলেন, “আমি তাদের চিনিনি।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০