1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩৪৮ বার দেখা হয়েছে
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো ২জন আহত হয়েছে। শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী টু লক্ষীপুর অঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, লক্ষীপুর জেলার দেওপাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্র্রী জমিলা সুলতানা ইনু (২১) ও তার মেয়ে ফাতেমা আক্তার (২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থেকে নোয়াখালীর চৌমুহনী উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ছেড়ে আসে। যাত্রাপথে সিএনজিটি নোয়াখালীর চৌমুহনী-লক্ষীপুর অঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় পৌঁছেলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী মা-মেয়ের মৃত্যু হয়। এতে সিএনজি চালিত অটোরিকশার চালকসহ আরো দুই জন। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অসীম কুমার দাস জানান, হাসাপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। মরদেহ হাসপাতালে রাখা আছে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০