1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে বেড়াতে গিয়ে সড়কে প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৪৭৯ বার দেখা হয়েছে
দেবীদ্বারে বেড়াতে গিয়ে সড়কে প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বারে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটর সাইকেল চালক নিহত এবং সাথে থাকা অপর এক আরোহী আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সাড়ে ১১টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গামন্ডল রাজ ইনিষ্টিটিউশন’র কাছে ওই হতাহতের ঘটনা ঘটে।নিহত যুবক দেবীদ্বার উপজেলার ১০নং গুনাইঘর ইউনিয়নের শাকতলা গ্রামের ভূইয়া বাড়ির আব্দুল আউয়াল ভূইয়ার ছেলে আব্দুল্লাহ ভূইয়া(২৫) এবং অপর আহত মো. হোসাইন ভূইয়া(২৫) একই বাড়ির মৃত: হাসান ভূইয়ার ছেলে। ওরা দু’জন সম্পর্কে চাচাতো ভাই। আহত মো. হোসাইন ভূইয়াকে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশংকাজনক অবস্থায় কুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, মোটর সাইকেল আরোহী আব্দুল্লাহ ও হোসাইন বুড়িচং উপজেলার রাম্পুর গ্রামের খালার বাড়ি থেকে বেড়ানো শেষে দেবীদ্বার আসার পথে জাফরগঞ্জ গঙ্গামন্ডল রাজ ইনিষ্টিটিউশন’র কাছে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লাগামী মালবাহী একটি ট্রাকের সামনে ঢুকে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. পাভেজ আলী জানান, সকাল সাড়ে ১১টায় কুমিল্লাগামী একটি ট্রাকের সম্মূখভাগে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকেপড়া মোটরসাইকেল চালক নিহত এবং অপরজন আহত হয়েছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং দূর্ঘটনায় কবলিত ট্রাক ও মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০