1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লার মনোহরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৪৪৫ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার(১১এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরল্লা গ্রামের হাশেম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো উপজেলার বরল্লা গ্রামের মাস্টার বাড়ির মাইন উদ্দিনের ছেলে আবদুল(৩) ও মহিন উদ্দিনের ছেলে মাহাদি (৪) । তারা সম্পর্কে আপন চাচাত-জেঠাত ভাই। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে দুই শিশুর পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশু দুটি বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে দুজন পাশের পুকুরে পড়ে যায়। ঘণ্টাখানেক পর দুজনের দেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে নাথের পেটুয়া স্টেশন বাজারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে । তিনি বলেন, ঘটনাটি শুনেছেন। তবে নিহত দুই শিশুর পরিবারের কেউ বিষয়টি পুলিশকে জানায়নি।তারপরও তিনি পুলিশের একটি টিমকে তিনি ঘটনাস্থলে পাঠিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০