1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৫১৯ বার দেখা হয়েছে
কুমিল্লায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":4},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল সোমবার রাতে পৃথক দুই সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলা লালবাগ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিয়াম (২০) নামে এক যুবক এবং সকালে চান্দিনা এলাকার কাঠের পুলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম (৩৫) নামে আরেক যুবক প্রাণ হারান।
মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানা ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ মরদেহ এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল গুলো উদ্ধার করে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, সদর দক্ষিণ এলাকায় নিহত সিয়াম মুরাদনগর উপজেলার মিজানুর রহমানের সন্তান এবং চান্দিনা এলাকার সাইফুল ইসলাম ভোলা জেলার চরফ্যাশনের উত্তর চর মাদ্রাজের আবেদ আলীর সন্তান।
মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার ওসি শাহাবুদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ এলাকার লালবাগ রাস্তার মাথায় একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি সিয়ামের মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয়। এ সময়ে সিয়ামের মোটরসাইকেলে থাকা আরোহী বেঁচে গেলেও ঘটনাস্থলে প্রাণ হারান সিয়াম। খবর পেয়ে হাইওয়ে পুলিশ সিয়ামকে উদ্ধার করেন এবং মরদহ চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সিয়ামের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এদিকে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার জানান, ঈদের দিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম (৩৫) নামে আরেক যুবক প্রাণ হারান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০