1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

দেবীদ্বারে ৩ হত্যা মামলাসহ ৪ মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা আল-আমিন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৪২৫ বার দেখা হয়েছে
দেবীদ্বারে ৩ হত্যা মামলাসহ ৪ মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা আল-আমিন গ্রেফতার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে ৩ হত্যা মামলাসহ ৪ মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আল-আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ’র নেতৃত্বে এসআই মেহেদী হাসান, এসআই মাজহারুল, এসআই মাঈনুদ্দিন, এসআই কামরুলসহ বিপুল সংখ্যক পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের আল আমিনকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আটক মো. আল-আমিন (২৮) দেবীদ্বার পৌর এলাকার দেবীদ্বার গ্রামের চেয়ারম্যান বাড়ির মো. হারুন মিয়ার ছেলে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ উপজেলা শাখার সদস্য। আল-আমিন ৩ টি হত্যা মামলাসহ ৪ মামলার এজহারভূক্ত আসামী, বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আল-আমিন একজন স্বশস্ত্র সন্ত্রাসী ক্যাডারের ভুমিকায় ছিল। গত ৪ আগস্ট তার বিরুদ্ধে প্রকাশ্যে পিস্তল উপচিয়ে গুলিবর্ষনের একাধিক ভিডিও ভাইরাল হওয়ার অভিযোগও রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত ৫ আগস্ট থেকে সে পলাতক ছিল। আল আমিন গত বছরের ৪ ও ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সেচ্ছাসেবক দলেন নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলা, গুলিবিদ্ধ হয়ে নিহত সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির(১৮) হত্যা মামলা এবং আবু বকরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলাসহ ৪ মামলার এজহারভূক্ত আসামী। এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, আল আমিনের বিরুদ্ধে ৩টি হত্যা মামলাসহ ৪ মামলা রয়েছে। সবকটি মামলায় সে এজহারভূক্ত আসামী। তার বিরুদ্ধে গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পিস্তল উপচে প্রকাশ্যে গুলিবর্ষনের অভিযোগ এবং ছবি ও ভিডিও ফুটেজ রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০