1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় যুবককে গলাকেটে হত্যা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৫৪৪ বার দেখা হয়েছে
কুমিল্লায় যুবককে গলাকেটে হত্যা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":3},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় বিল্লাল হোসেন নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে কোনো এক সময়ে তাকে জবাই করে হত্যার পর রাস্তার পাশে একটি গ্যারেজের সামনে ফেলে রাখা হয়। বিল্লাল হোসেন (৩৫) হোমনা উপজেলা ঘাড়মোড়া ইউনিয়নের বড়ঘাড়মোড়া গ্রামের মো. জামান মিয়ার ছেলে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
রবিবার (১৬ মার্চ) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাবেদউল ইসলাম।
স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ৭ টার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজকরছে। হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাবেদউল ইসলাম বলেন, ‘এ হত্যাকাণ্ডের কারণ জানতে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যার পেছনে কোনো পূর্ব শত্রুতা, ব্যক্তিগত বিরোধ, মাদক বা অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০