1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

দেবীদ্বারে ৫ ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা সিলগালা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫১০ বার দেখা হয়েছে
দেবীদ্বারে ৫ ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা সিলগালা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বার (কুমিল্লা) থেকে

কুমিল্লার দেবীদ্বারে অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে ৫ ব্রিক ফিল্ডকে ৫ লক্ষ টাকা জরিমানাসহ সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ফায়ার সার্ভিসের লোকজন পানি ছিটিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে দিয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুর ১২টা থেকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রায়হানুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিলেন।
অবৈধভাবে ইটভাটা পরিচালনা এবং আবাদী জমির উর্ভর মাটি কাটা ও পোড়ানোর দায়ে চরবাকরের ফাইভ স্টার’ ব্রিকস্ ফিল্ডের মালিক আল আমিনকে ১ লক্ষ টাকা জরিমানা, বেগমাবাদের কে এম বি ব্রিকস্ ফিল্ড’র মালিক আবুল কাসেমকে ১ লক্ষ টাকা জরিমানা, চরবাকরের রাসেল ব্রিকস্ এর মালিক মোঃ সুমনকে ১ লক্ষ টাকা ও সোনিয়া ব্রিকস্ এর মালিক মফিজুল ইসলামকে ১ লক্ষ টাকা এবং দেবীদ্বার ব্রিকস্ এর মালিক মিজানুর রহমানকে ১ লক্ষ টাকা জরিমানা ও একই সাথে সকল ব্রিকস্ ফিল্ডকে সিলগালা করে দেয়া হয়েছে। ব্রিকস্ ফিল্ড পাঁচটিতে নতুন করে পোড়ানো ইটে পানি দিয়ে নিভিয়ে দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রায়হানুল ইসলাম জানান, ইটভাটা প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন-২০১৩, সংশোধিত-২০১৯’র ধারা ৫(১)১৫ আইনে ইটভাটা ও অবৈধ মাটিকাটা এবং নিয়ম নীতি না মেনে ব্রিকস্ ফিল্ড পরিচালনা করার দায়ে তাদের জরিমানা এবং সিলগালা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০