1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গোদাগাড়ীতে পাঁচ কেজি হেরোইন সহ আটক দুই নারী 

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫৪০ বার দেখা হয়েছে
গোদাগাড়ীতে পাঁচ কেজি হেরোইন সহ আটক দুই নারী 
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • রাজশাহী প্রতিনিধি

১৫ মার্চ শনিবার ২০২৫ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড়স্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের পশ্চিমপার্শ্ব হতে ভোর ০৬:২৫ টায় দুইজন মাদককারবারিকে ৫ কেজি হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম যথাক্রমে ১। মোসাঃ নাজমা (৫৩) ও ২। মোসাঃ তাহমিনা বেগম মিনু (৫৫) । মোসাঃ নাজমা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ি গ্রামের মোঃ আবুল কাশেমের স্ত্রী এবং মোসাঃ তাহমিনা বেগম মিনু মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী। ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন ফোর্স-সহ আজ ১৫ মার্চ ২০২৫ খ্রি. ভোর ০৬:০০ টায় গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড়স্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের পশ্চিমপার্শ্বে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন-সহ দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার এসআই (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন ফোর্স-সহ ১৫ মার্চ ২০২৫ খ্রি. ভোর ০৬:১৫ টায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে অভিযুক্ত দুজন আসামীদ্বয়কে আটক করে  ভোর ০৬:২৫ টায় গোদাগাড়ী থানা পুলিশ শ্লালীনতা বজায় রেখে অভিযুক্ত মোসাঃ নাজমা ও মোসাঃ তাহমিনা বেগম মিনুদ্বয়ের দেহ তল্লাশি করে তাদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৫ কেজি হেরোইন-সহ তাদেরকে গ্রেফতার করে। হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০