1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৪৯২ বার দেখা হয়েছে
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে একটি কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে মো. রসুল মিয়া নামে এক অটোরিকশা চালক এবং শনিবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় মিডিয়াম ট্রাক (ড-১২-৫৮০৯) ফেনীগামী ড্রাম ট্রাকে (শ-১১-০৩১৯) পিছন থেকে স্বজোরে ধাক্কা দিলে মিডিয়াম ট্রাকের কেবিনে বসে থাকা হেলপার মোবারক আলী রকি গুরুতর আহত হয়। পরে হাইওয়ে পুলিশ স্থানীয় এলাকার লোকজনের সহযোগিতা আহত হেলপার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত রসুল মিয়া দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের মৃত আনু মিয়ার ছেলে অপর দিকে নিহত মোবারক আলী রকি চট্টগ্রাম জেলার খুলশি থানার লালখান বাজার এলাকার মৃত রমজান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে জেলার চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে থানার পুলিশ ও দাউদকান্দি হাইওয়ে পুলিশ। দাউকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কুমিল্লাগামী একটি কাভার্ডভ্যান থেমে থাকা মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি ছিটকে গিয়ে অটোরিকশার ওপর পড়ে। এ সময় মাইক্রোবাসের চাপায় রসুল মারা যান। এ ঘটনায় মাইক্রোবাসের তিন যাত্রী আহত হন। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল আফসার জানান, দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। স্বজনরা এলে আইনি প্রক্রিয়ায় লাশ হস্তান্তর করা হবে অপর ঘটনায় চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত হেলপার কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত দুমড়ে মুছরে যাওয়া মিডিয়াম ট্রাকটি উদ্ধার করে ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০