1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৪৭৭ বার দেখা হয়েছে
কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার কাবিলা বাজার থেকে তিন কোটি আট লাখ আট হাজার টাকার বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় আতশবাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে এ তথ্য জানান,কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ।বিজিবি সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ মার্চ রাত কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাবিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত এর উপস্থিতিতে বিজিবি এবং র‌্যাব সদ্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিক বিহীন অবস্থায় ১৪ লাখ ১৫ হাজার ৪০০টি বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি এবং অবৈধ মালামাল বহনকারী একটি ট্রাক আটক করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি আট লাখ আট হাজার টাকা। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে এসব মালামাল আটক করা হয়। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০