1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪২৭ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত মো.নুরজ্জামান (৫৭) উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মিস্ত্রি বাড়ির বাসিন্দা।
গত বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যার দিকে বিষয়টি জানাজানি হয়। এর আগে, গত মঙ্গলবার ৪ মার্চ বিকেলে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শিশুটির তার বাসার পাশের মসজিদে প্রায় নামাজ পড়তে যায়। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার বিকেলে শিশুটি আসরের নামাজ পড়তে যায়। নামাজ শেষে মুসল্লিরা সবাই চলে যায়। ওই সময় নুরজ্জামান প্রসাব করার কথা বলে শিশুটিকে কৌশলে মসজিদের শৌচাগারে ডেকে নেয়। এরপর তাকে সেখানে  বলৎকার করে। পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি তার প্রতিবেশী এক মামাকে জানায় নুরজ্জামান তাকে খুব ব্যথা দিয়েছে। তিনি যেন আমার সাথে এ রকম আর না করে। এভাবে বিষয়টি জানাজানি হয়। একপর্যায়ে গত শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মাতব্বররা অভিযুক্ত নুরজ্জামানকে চড়-থাপ্পড় দিয়ে বিষয়টি সমাধান করে দেয়। এছাড়া তার বিরুদ্ধে একাধিক শিশু বলৎকারের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো.মন্জুর আহমেদ বলেন,বিষয়টি জানাজানি হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী পরিবার মামলা না করায় তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০