1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪৭ বার দেখা হয়েছে
নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত নারী (৫০) নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নাঙ্গলকোট বাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন আসার সময় রেলগেটে ব্যারিকেড দেওয়া হয়। ওই নারী ব্যারিকেডের নিচ দিয়ে পারাপার হওয়ার চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে বাধা দেয়। কিন্তু তিনি বাধা উপেক্ষা করে পারাপার করতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নাঙ্গলকোট রেলস্টেশনের স্টেশন মাষ্টার জামাল হোসেন বলেন, “সকালে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারীর বাড়ি উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের নারায়ণ ভাতুয়া গ্রামে। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে নিয়ে গেছেন।” লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০