1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লার দাউদকান্দিতে ভোরে মহাসড়কে ঘন কুয়াশায় আট গাড়ির সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮৩ বার দেখা হয়েছে
কুমিল্লার দাউদকান্দিতে ভোরে মহাসড়কে ঘন কুয়াশায় আট গাড়ির সংঘর্ষ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ আটটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিংলাতলী থেকে আমিরাবাদ মোড় পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর মধ্যে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। সংঘর্ষে আরেকটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
ইসহাক চৌধুরী নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ভোরে মহাসড়কে ঘন কুয়াশার কারণে অল্প দূরত্বের কিছুই দেখা যাচ্ছিল না। যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও অন্যান্য গাড়িগুলোর একটার সঙ্গে আরেকটার ধাক্কা লাগে। তবে কেউ মারা যায়নি।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ র‍্যাকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার বলেন, সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরানোর কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০