1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দাউদকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা গ্রেফতার দুই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯২ বার দেখা হয়েছে
দাউদকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে   বৃদ্ধকে কুপিয়ে হত্যা গ্রেফতার দুই
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে জমি চাষের টাকা নিয়ে দুই পক্ষের কথাকাটি থামানোর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আটান্ন বছরের বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় নয়ানগর গ্রামের বাবুল মিয়ার চা-দোকানের সামনে দেলোয়ার ও সোলেমান এর মধ্যে পাওনা টাকাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। ঐ সময় একই গ্রামের হাবিব তালুকদার তাদের বিষয়টি মিমাংসার জন্য ধাক্কাদিয়ে সরানোর সময় সোলেমান মাটিতে পড়ে সামান্য আহত হয়। এই ঘটনায় সোলেমান উত্তেজিত হয়ে। রাত ৭টার দিকে কয়েকজনকে সাথে নিয়ে হাবিব তালুকদার (৫৮)এর বাড়িতে গিয়ে আক্রমন করে এবং হাবিব তালুকদারকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা হাবিবকে চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত হাবিব ওই গ্রামের গফুর মিয়ার ছেলে।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি এবং রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চারু ভূইয়ার ছেলে মিজান ফকির (৫০) অপরজন বাবুল ছয়ালের ছেলে শিপন মিয়া (২৪)। এই ঘটনায় নিহতের স্ত্রী মাকসুদা বেগম বাদী হয়ে শনিবার দাউদকান্দি মডেল থানায় ৯জনকে আসামী করে মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০