1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা নগরীর যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১০

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৬০৩ বার দেখা হয়েছে
কুমিল্লা নগরীর যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১০
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিপুল পরিমাণ অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ২৩ বীর কুমিল্লা সদর ক্যাম্পের পক্ষ থেকে রবিবার(২৬ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযানে ২টি নাইন এম এম পিস্তল, ২টি রিভলবার,২টি রাশিয়ান পিস্তল, ৬ রাউন্ড বুলেট, ৫ ফুট দীর্ঘ একটি রাম দা, একটি বিদেশি তলোয়ার, একটি দেশি রাম দা, একটি চাকু এবং ৯ রাউন্ড শর্ট গানের বুলেট উদ্ধার করা হয় বলে বলে জানিয়েছে সেনাবাহিনী।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নগরীর ঝাউতলা এলাকার মোঃ নাইমুল ইসলাম নাঈম (৩৬),কালিয়াজুড়ি এলাকার আবির হামিদ মাহি (২১), ছোটরা ইদগা এলাকার সাজিদুল ইসলাম (২১), ছোটরা এলাকার সাব্বির হোসেন (২১), মোহাম্মদ আলী (২৪),ঝাউতলার জাবেদুর রহমান (২৯), ধর্মসাগর এলাকার অভিজিৎ রায় সরকার (৩০), বুড়িচং উপজেলার সাদকপুর এলাকার আবুল খায়ের (৩৯), কালিয়াজুড়ি এলাকার রাকিব (২১) এবং নগরীর ধর্মসাগর পাড় এলাকার বাসিন্দা ইসমাইল হোসেনের পুত্র অপু (৪২)।
গ্রেপ্তারকৃতদেরকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দুপুরে থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০