1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

নোয়াখালীতে বিমানবন্দরের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৩ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

দশ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত বৃহত্তর নোয়াখালীতে বিমানবন্দর স্থাপনের দাবি জানিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছে নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার (১৬ ই জানু) দুপুরে নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদকে মাধ্যম করে মাননীয় প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস, পরিকল্পনা মন্ত্রনালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও বিমান মন্ত্রনালয়ের সচিব নাসরিন জাহান বরাবর বিমানবন্দরের দাবি সম্বলিত স্মারিকলিপি দেন নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সমন্বয়ক সাংবাদিক সাইফুর রহমান রাসেল ।
এ সময় রাসেল বলেন, ১০ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত বৃহত্তর নোয়াখালীর এক কোটি মানুষের প্রাণের দাবি নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়ন। নোয়াখালী সদর উপজেলায় পরিত্যক্ত এয়ার স্ট্রিপকে পূর্নাঙ্গ বিমানবন্দরে রূপান্তরের আশ্বাস দেয়া হচ্ছে দীর্ঘ ২ যুগ ধরে। তবে তার বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, রানওয়ে, জমি অধিগ্রহণ করা থাকলেও কোনও কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে না। পরপর ৩ বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী সরেজমিন পরিদর্শন করলেও নোয়াখালী বিমানবন্দর প্রকল্পের কোনো অগ্রগতি হয়নি, তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে নোয়াখালীতে অনতিবিলম্বে বিমানবন্দর স্থাপন করে সাধারণ মানুষের যাতায়াত ও এলাকার উন্নয়নের দাবি জানান তিনি।
স্মারকলিপি প্রদানকালে উপস্তিত ছিলেন,নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, জেলা জজ কোর্টের আইনজীবী এড.সামসুল ফারুক, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোতাসিম বিল্লাহ সবুজ, নোয়াখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইকবাল সুমন, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম তারেক, জাগ্রত নোয়াখালীর সম্পাদক এ, এস, এম রেজোয়ান, সাংবাদিক জুনাইদ কামাল ও সুইটি ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০