1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চার বছরের শিশুকে পুকুরে ফেলে দিল এক স্কুল শিক্ষক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৮৩ বার দেখা হয়েছে
চার বছরের শিশুকে পুকুরে ফেলে দিল এক স্কুল শিক্ষক
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • জেলা প্রতিনিধি,কুমিল্লা

কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বপাড়া এলাকায় ফজলুর রহমান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শাহজাহান মাষ্টারের বিরুদ্ধে ৪ বছরের শিশু মিফতাহুল মাওয়াকে নির্যাতন করে হত্যার উদ্দেশ্যে পুকুরে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় ভাবে অভিযোগ পাওয়া গেছে শাহজাহান বাড়ীর নির্মান কাজের জন্য স্তুপকৃত বালি জমা করে। চার বছরের শিশু মিফতাহুল মাওয়া দু মুঠো বালি বালি পুকুরে ফেলে দিলে শাহজাহান ক্ষিপ্ত হয়ে শিশুটিকে পার্শবর্তী পুকুরে ফেলে দেয়। এ সময় শিশুটির বড় বোন গালিবা সুলতানা (১০)অভিযুক্ত শাহজাহানের পায়ে ধরে বোনকে পুকুর থেকে উঠানোর জন্য আকুতি মিনতি করে কিন্তু তাতেও শাহজাহানের মন গলেনি।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুর পরিবার থেকে জানা যায়, গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কুমেকে চিকিৎসাধীন রয়েছে।
তার মা শামসুন নাহার তানিয়া জানান, ঘটনার আকষ্মিকতায় সে ভয়ে ও আতংকে অসুস্থ হয়্র পড়েছে। এতে নির্যাতিত শিশুর মা মোসাঃ(৩৫), বাদি হয়ে বুড়িচং থানায় বুড়িচং পূর্ব পাড়া মৃত মঞ্জুর আলী সর্দারের ছেলে মোঃ শাহ জাহান (৫০) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি এবং ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। আসামীকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
স্থানীয় মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র জানান, ” এ ধরনের কর্মকান্ড শিশুর মানসিক বিকাশে অন্তরায়। এ ধরনের ঘটনা বা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে আরও সচেতনতার প্রয়োজন।
পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।
শুক্রবার (১৭জানুয়ারি) বিকেলে জেলা সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, অভিযুক্ত শাহ জাহানের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ন্যাক্কারজনক ঘটনার জন্য শাহ জাহানকে দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশ কাজ করছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য বুড়িচং থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে ।
অভিযুক্ত শাহজাহান এলাকায় না থাকার দরুন এবং তার মোবাইলে একাধিকবার কল দিয়েও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০