1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪২৪ বার দেখা হয়েছে
কুমিল্লায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের  মানববন্ধন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

বিসিএস সাধারণ শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা ও সরকারের উপসচিব পদে কোটা “মানি না,মানব না” এ শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার এসোসিয়েশন,কুমিলা জেলা ইউনিট,বিসিএস(কৃষি) এসোসিয়েশন ও বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশন,বিসিএস প্রকোশল ক্যাডারসহ বিভিন্ন ক্যাডারের বিপুল সংখ্যক কর্মকর্তা অংশগ্রহণ করেন। এই মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের সদস্য প্রফেসর নুরুর রহমান খান, মৎস্য বিভাগের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন,নবাব ফয়েজুন্নেছা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুনির আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইউব মাহমুদ,কুমিল্লা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবদুল করিম খন্দকার,গাইনী বিভাগের কনসালটেন্ট ডা,তাসলিমা বেগম প্রমূখ।
বক্তাগণ বলেন,জুলাই-আগস্ট বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা বৈষম্যহীন জনপ্রশাসন চাই,শিক্ষা ও স্বাস্থ্যের মত গুরুত্বপূর্ণ ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা বন্ধ করতে হবে। উপ-সচিব পদের পদোন্নতি সকল ক্যাডারের মধ্যে মেধা ও যোগ্যতার ভিত্তিতে হবে। বিদ্যমান আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠাই আমাদের মূল দাবী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০