1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় বালিকা বিদ্যালয়ের ভর্তির লটারিতে ছেলে শিক্ষার্থীর নাম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯৫ বার দেখা হয়েছে
কুমিল্লায় বালিকা বিদ্যালয়ের ভর্তির লটারিতে ছেলে শিক্ষার্থীর নাম
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গার্লস স্কুলের (বালিকা বিদ্যালয়ের) লটারি পদ্ধতিতে ভর্তি তালিকায় নাম উঠে এসেছে এক ছেলে শিক্ষার্থীর। কুমিল্লা নগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় এই ঘটনা ঘটেছে।
জানা যায়, গত মঙ্গলবার (১৭ আগস্ট) বিকালে বালিকা বিদ্যালয়টির ওয়েবসাইটে ৩য় ও ৬ষ্ঠ শ্রেণীতে লটারি চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। আর এই তালিকায় ষষ্ঠ শ্রেণীর প্রভাতি শাখার ৪১ নং সিরিয়ালে ‘মো. আরাফাত হোসেন’ নামের এক ছেলে শিক্ষার্থীর নাম দেখা গিয়েছে।
এরপর, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়। ‘কুমিল্লা জিলা স্কুল ২০১৯’ নামের একটি ফেসবুক গ্রুপে ছবিটি পোস্ট করে সেখানে ক্যাপশনে লিখা হয় ‘আলহামদুলিল্লাহ, আমার আপন শালা (শ্যালক) লটারির মাধ্যমে ৪১তম হয়ে নওয়াব ফয়জুনেচ্ছা স্কুলে চান্স পেয়েছে, সবাই দোয়া করবেন।’ এই পোস্টের মন্তব্য বক্সে বিভিন্ন হাস্যরসাত্মক কথা লিখেছেন অনেকে।
এদিকে, এই ঘটনায় অনেক অভিভাবক বিরূপ মন্তব্যও করেছেন। নামপ্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেছেন, লটারি পদ্ধতি নিচ্ছে ভালো কথা। কিন্তু অন্তত নাম তো দেখবে তালিকা করার সময়। গার্লস স্কুলের তালিকায় ছেলেদের নাম আসবে কেন। আরেকটু যাচাই-বাছাই করা প্রয়োজন সব কিছুতেই উদাসীনতা’।
এই বিষয়ে জানতে চাইলে নবাব ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আকতার বলেন, লটারি প্রক্রিয়া আমাদের হাতে নেই। এই তালিকা ঢাকা থেকে হয়ে এসেছে। ওই ছেলের অভিভাবক হয়তো না বুঝে ফয়জুন্নেছা স্কুলকে তালিকায় দিয়ে দিয়েছিলো৷ আর লটারি তার নাম উঠে এসেছে। তার পরিবর্তে অপেক্ষমাণ তালিকা থেকে একজনকে নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০