1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীতে বিজয় র‍্যালী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৪ বার দেখা হয়েছে
মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীতে বিজয় র‍্যালী
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নরসিংদী প্রতিনিধি :

বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালী উদযাপন করেছেন শিবপুর উপজেলা বিএনপি। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিজয় র‍্যালীটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শিবপুর কলেজ গেইটের শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। বিজয় র‍্যালীর নেতৃত্ব দেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী।
বিজয় র‍্যালী ও সভা শেষে দলীয় নেতাকর্মীরা বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূইয়ার কবরে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় ৭১ এর সকল শহিদ ও আহত মুক্তিযোদ্ধা, ছাত্র-জনতার আন্দোলনের সকল শহিদ ও আহতের স্বরণে দোয়া করা হয়।
বিজয় র‍্যালীতে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু ছালেহ রিকাবদার, সিনিয়র সহসাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম মোল্লা, উপজেলা মতস্যজীবীদলের সভাপতি টিটু মৃধা, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা হক কামনা ও সাংগঠনিক সম্পাদক ফিরুজা ডেজীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০