1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

আখেরি মোনাজাত করার মাধ্যমে সমাপ্ত হলো গাইবান্ধার জেলা ইজতেমা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪০১ বার দেখা হয়েছে
  • আশরাফুল ইসলাম গাইবান্ধা ::

গাইবান্ধায় ইজতেমার ময়দানে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত এর মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। ইজতেমায় আখেরী মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা আব্দুল্লাহ শেখ।

৭ ডিসেম্বর শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা সমাপ্ত হয়। জেলার সদর উপজেলার তুলসীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে তাবলীগ জামায়াতের আয়োজনে এ ইজতেমা অনুষ্ঠিত হয় এতে হাজার হাজার মুসল্লি অংশ নেয়। আখেরী মোনাজাত এর পর হতে ইজতেমা মাঠ ত্যাগ করা মুরু করেন আগত মুসল্লিগণ।

আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দেশে খাদ্য উৎপাদনে রহমতসহ শান্তি কামনা করে দোয়া করা হয়। এসময় মহান আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজেদের পাপ মুক্তিসহ বিশ্ব মুসলিমের মঙ্গল ও নির্যাতিত-নিপীড়িত ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করে প্রার্থনা করা হয়।
এদিন দুপুর সাড়ে ১২টায় মোনাজাত শুরু হয়ে শেষ হয় একটায়। এর আগে ফজরের নামাজের পর বয়ান শুরু হয়। এসময় তাবলিগে সময় দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ মুসল্লিরা জানান, ইজতেমার শেষ দিন অনেক মানুষের সঙ্গে মোনাজাত করলাম। আল্লাহর কাছে নিজের ও পরিবারের জন্য এবং দেশের জন্য দোয়া করা হয়েছে।
আল্লাহর অশেষ রহমতে সুষ্ঠুভাবে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে ইজতেমা সমাপ্ত হলো এজন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবার হাজারো শুকরিয়া আদায় এবং স্থানীয় জনসাধারণকে ধন্যবাদ জানান আয়োজকগণ। ইজতেমায় আইন শৃংখলা রক্ষায় পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন। এছাড়াও জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্যোগে ইজতেমায় স্বাস্থ্য সেবা ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০