1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মাদক বিরোধের জেরে দেবীদ্বারের এক যুবক খুন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪৮ বার দেখা হয়েছে
মাদক বিরোধের জেরে দেবীদ্বারের এক যুবক খুন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে কুমিল্লার দেবীদ্বারের সজিব হোসেন বাবু (২২) নামের এক যুবক খুন হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত ৮ টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাতে নগরীর অশোকতলা এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সজিব।
পুলিশের সৃত্রে জানা যায়,নিহত সজিব হোসেন বাবু কুমিল্লার
দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের মো. মফিজ উদ্দীনের ছেলে। নিহত সজিব হোসেন বাবু কুমিল্লা নগরীর অশোকতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী নয়ন বন্ড ও তার সহযোগীদের সঙ্গে মাদক ব্যবসা নিয়ে বাবুর বিরোধ চলছিল। এই বিরোধের জেরে মঙ্গলবার রাতে নয়ন বন্ড ও তার সহযোগীরা সজিবকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর ঝাউতলা এলাকার মুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বুধবার বেলা ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০