1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনায় মশার কয়েল থেকে বাসে আগুন ঘুমন্ত শিশু হেলপারের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৪৭৫ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি

গভীর রাতে সুন্দরবন পরিবহনের একটি বাসে আগুন
খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে সুন্দরবন পরিবহনের একটি বাসে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরে পুড়ে নিহত হয়েছেন মো. শরীফ (১২) নামে এক শিশু হেলপার।

জানা যায়, শরীফ বাসের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় মশার কয়েল থেকে আগুন লাগে। নিহত হেলপার শরীফের বাড়ি মুন্সীগঞ্জ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। সোনাডাঙ্গা থানার কর্তব্যরত অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) বলাকা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আগুন লাগার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এরপর বাস থেকে শরীফ নামে এক শিশু হেলপারের লাশ উদ্ধার করা হয়। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শরীফ মুন্সীগঞ্জের শ্রীমঙ্গলের একটি এতিমখানায় বড় হয়েছে বলে জানা গেছে।”

এ বিষয়ে খুলনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফেরদৌস হোসেন বলেন, “রাত পৌনে ২টার দিকে সুন্দরবন পরিবহনের একটি বাসে আগুন লাগে। এতে বাসের ভিতরে ঘুমিয়ে থাকা শরীফ নামে এক হেলপার পুড়ে মারা গেছে। আগুনে বাসের ৮ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০