1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফেন্সিডিলসহ ভারতীয় নাগরিক আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৪৭৬ বার দেখা হয়েছে
ফেন্সিডিলসহ ভারতীয় নাগরিক আটক
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ব্যাটালিয়ন (বিজিবি ১০) এর অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) অভিযানের অংশ হিসেবে সীমান্ত পিলার ২০৮২/১-এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর এলাকার কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল এবং ১টি মোবাইল ফোনসহ ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃত ভারতীয় নাগরিক মেহেদী হাসান (১৮), ত্রিপুরা সিপাহীজালা জেলার সোনামুড়া থানার এনসি নগর গ্রামের মোঃ স্বপন মিয়ার ছেলে।

বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায় অভিযান চলাকালে, মেহেদী হাসান অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালান করার উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
বিজিবি টহলদল তাকে আটক করে এবং তার বিরুদ্ধে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারা এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় মামলা দায়ের করে। পরে তাকে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০