1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রাস্তায় বিদ্যুতের খুঁটি রেখে দেবীদ্বার পুরাতন বাজার সড়ক সংস্কার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৫৯৯ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা দেবীদ্বার পৌরসভার পুরাতন বাজার রাস্তার মাঝখানে বিদ্যুতের ৫টি খুঁটি রেখে সড়কে আরসিসি ও কার্পেটিং এর ঢালাই কাজ করা হয়েছে।
দেবীদ্বার উপজেলা প্রকৌশলী অফিস সৃত্রে জানা যায়- চলতি বছরের ২১ ফেব্রুয়ারীতে প্রায় ১৭ কোটি ৫৫ লক্ষ ৭৭ হাজার টাকা ব্যয়ে দেবীদ্বার জিসি- দুলালপুর ভায়া আব্দুল্লাহপুর সড়ক দেবীদ্বার অংশের প্রায় ৮ কিলোমিটার সড়কের আরসিসি ও কার্পেটিং কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়, তবে এটি শেষ হওয়ার কথা রয়েছে ২০২৫ সালের জুলাইয়ে।
সরেজমিন ঘুরে দেখা যায়- দেবীদ্বার থানা গেইট পুরাতন বাজার থেকে শুরু করে গোমতী নদীর বেরি বাঁধ পর্যন্ত ১৮ ফুটের সড়কের ৫/৬ ফুট মাঝখানে বৈদ্যুতিক পাঁচটি খুঁটি রেখে ঢালাই কাজ করা হয়।
কোটি টাকা ব্যয়ে এ জনবহুল রাস্তাটি সংস্কার করা হলেও এতে যানচলাচল ও পথচারীদের বড় ধরনের সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

স্থানীয় আব্দুল ওয়াহেদ সরকার বলেন- মাঝ রাস্তা থেকে বৈদ্যুতিক খুঁটি সরানো না হলে হাজার হাজার পথচারী দুর্ভোগ পোহাতে হবে। এছাড়াও রাস্তার দুই পাশে সিএনজি চলতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির কারনে ঘটতে পারে সড়ক দুর্ঘটনা।
মো.শাম মিয়া জানান, সড়ক সংস্করনে রাস্তা সরু হয়ে যায় বলে পথচারীদের যানচলাচলের জন্য নিজের দোকানঘর ভেঙে প্রায় ১ ফুট জায়গা ছেড়ে দিয়েছি,মাঝ রাস্তায় যদি বৈদ্যুতিক খুঁটি থাকে তাহলে ১৮ ফুট রাস্তা সংস্কার করে কি লাভ হলো। তাই দ্রুত বৈদ্যুতিক খুঁটি সরানোর দাবী জানান এলাকাবাসী।
রবিবার সকাল ১১ টায়- উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বলেন- পল্লী বিদুৎ অফিসে চিঠি দেওয়া হয়েছে।
বৈদ্যুতিক খুঁটিগুলি সরিয়ে নেওয়া হবে।
এ বিষয়ে দেবীদ্বার পল্লী বিদুৎ সমিতি ১- এর ডিজিএম মো. রেজাউল করিম খান বলেন- রাস্তা সংস্করনের পূর্বে বিদ্যুৎ অফিস কে জানানো হয়নি, তবে উপজেলা
প্রকৌশলী অফিস থেকে চিঠি পেয়েছি বৈদ্যুতিক খুঁটি সরানোর বিল পেলে কাজ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০