1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ১৬ -তম মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের ৬দলের জার্সি উন্মোচন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৪২৬ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত ১৬-তম মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী ৬ দলের জার্সি উন্মোচন করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর ) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে ৬ দলের জার্সি উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক ।
এ সময় বক্তব্য রাখেন ৬ দলের অধিনায়কের প্রতিনিধিত্ব হয়ে শালবন টাইগার্স টিমের ইমতিয়াজ আহমেদ জিতু, ময়নামতি রাইডার্স টিমের জহিরুল হক বাবু,মেঘনা চ্যালেঞ্জার্স টিমের জুয়েল খন্দকার, ডাকাতিয়া ডায়নামাইটস টিমের সেলিম রেজা মুন্সি, গোমতী ওয়ারিয়র্স টিমের সুমন কবির,
ধর্মসাগর গ্ল্যাডিয়েটর্স টিমের রাসেল সোহেল।
এ সময় শালবন টাইগার্স টিম, মেঘনা চ্যালেঞ্জার্স টিম, ময়নামতি রাইডার্স টিম, ডাকাতিয়া ডায়নামাইটস টিম, গোমতী ওয়ারিয়র্স টিম, ধর্মসাগর গ্ল্যাডিয়েটর্স টিমের কোচ, ম্যানেজার ও অধিনায়কের হাতে জার্সি তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। সহযোগী হিসেবে ছিলেন কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু,ম্যাক নিউজের সম্পাদক ম্যাক রানা,দৈনিক পূর্বাশার রিপোর্টার হাবিবুর রহমান মুন্না। উল্লেখ্য,আগামী ২৫ নভেম্বর সোমবার থেকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬তম আসরের খেলা শুরু হবে। এবারের আসরে কুমিল্লায় কর্মরত ১৫০জন সংবাদকর্মী অংশগ্রহণ করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০