1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

ফরিদপুরে হঠাৎ করেই দাম বেড়েছে পিয়াজের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৯৯৭ বার দেখা হয়েছে
 ফরিদপুর প্রতিনিধিঃ
পিয়াজের রাজধানী হিসেবে পরিচিত ফরিদপুরে হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়েছে পিয়াজের দাম। তিনদিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ২০ টাকা। পিয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত তিনদিন আগেও ফরিদপুরের বিভিন্ন খুচরা বাজারে পিয়াজ বিক্রি হতো প্রতি কেজি ৩৮ থেকে ৪০ টাকায়। আর পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হতো ২৫ থেকে ২৮ টাকায়। গত শুক্রবার থেকে ফরিদপুরের বিভিন্ন বাজারে পিয়াজের দাম বৃদ্ধি পেতে থাকে। রবিবার জেলার বিভিন্ন হাটবাজারে প্রতি কেজি পিয়াজ ২০ টাকা করে বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। হঠাৎ করে কেজিতে ২০/২২ টাকা বেড়ে যাওযার তেমন কোনো কারণ জানাতে পারেনি খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। তারা বলছেন, ভারত থেকে পিয়াজ আমদানি বন্ধ থাকা দাম বেড়েছে। রবিবার দুপুরে শহরের চকবাজার সাপ্তাহিক হাট ঘুরে দেখা গেছে, গত হাটের তুলনায় বাজারে পিয়াজের আমদানি কম। গত সপ্তাহে যে পিয়াজ বিক্রি হয়েছে ৩৮/৪০ টাকায়, সে পিয়াজ বিক্রি হচ্ছে ৬০/৬২ টাকায়। খুচরা ব্যবসায়ী আলী শেখ জানান, তিনদিন ধরে পিয়াজের দাম বাড়তির দিকে। আড়ত থেকে পাইকারিভাবে গত কয়েকদিন আগে যে পিয়াজ কিনেছেন প্রতিমণ ১১০০ থেকে ১১২০ টাকা দরে। সেই একই পিয়াজ কিনতে হয়েছে প্রতিমণ ১৬০০ টাকা করে। তাছাড়া পরিবহন খরচ ও ঘাটতি পূরণে ৬০ টাকার কমে বিক্রি করলে তাদের কোনো লাভ হবে না। হাজী শরিয়তুল্লাহ বাজারের পাইকারি ব্যবসায়ী জিন্নাত হোসেন জানান, হঠাৎ করে পিয়াজ বাজারের অস্থিরতা কেন হয়েছে, তা বলতে পারছি না। পিয়াজের জন্য বিখ্যাত জেলার সালথা ও নগরকান্দা উপজেলা থেকে পিয়াজ বেশি দামে কিনতে হচ্ছে বলে বেশি দামে তারা বিক্রি করছেন। তাছাড়া অনেক চাষি পিয়াজ মজুদ রাখার কারণেই হয়তো পিয়াজ বাজারে অস্থিরিতা বেড়েছে। পিয়াজের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ক্রেতাদের। তাদের দাবি, ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পিয়াজ মজুদ রেখে বাজারে অস্থিরতা সৃষ্টি করে অধিক মুনাফা লাভের আশা করছে। এ বিষয়ে প্রশাসনের প্রতি বাজার মনিটরিংয়ের দাবি জানান ক্রেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০