1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গাইবান্ধায় লাল পতাকা ও ব্যানার-ফেস্টুন নিয়ে এক পদযাত্রা ও সমবেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৪৬৫ বার দেখা হয়েছে
  • আশরাফুল ইসলাম গাইবান্ধা:

দেশে সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ চার দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির গণতন্ত্র জাগরণযাত্রা ১৪ নভেম্বর বৃহস্পতিবার শেষ হয়। শেষদিনে গাইবান্ধায় লাল পতাকা ও ব্যানার-ফেস্টুন নিয়ে এক পদযাত্রা শেষে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সমবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সমাবেশে জেলা কমিটির সভাপতি অ্যাডঃ শাহাদত হোসেন লাকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, অ্যাডঃ মুরাদজামান রব্বানী, গোলাম রব্বানী মুসা, সাদেকুল ইসলাম, যোগেশ্বর বর্মন, আব্দুল্যাহ আদিল নান্নুসহ অন্যান্যরা।

এ সমাবেশে সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন বলেছেন, মৌলবাদীদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়নি, আন্দোলন হয়েছে কৃষক শ্রমিক মেহনতি খেটে খাওয়া মানুষ তথা সর্বস্তরের জনতার। তিনি গাইবান্ধায় এক সমাবেশে এসব কথা বলেন। তিনি আরও বলেন, কৃষক শ্রমিকদের মেহনতের কোটি কোটি টাকা পাচার করেছে আওয়ামীলীগ। তাই কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়নে সরকারকে কাজ করতে হবে।

উল্লেখ্য, সিপিবি গত ১ নভেম্বর থেকে শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণযাত্রা শুরু করে। চারদফা দাবির মধ্যে রয়েছে শ্রমজীবী মানুষের জন্য সর্বত্র রেশনিং ব্যবস্থা চালু, এনজিও ঋণে সুদের হার কমানো, সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০