1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সুপারি নিয়ে ঝগড়া: ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৪৮০ বার দেখা হয়েছে
সুপারি নিয়ে ঝগড়া: ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজাদের মারধরে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের আবু ছায়েদ মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত আবু ছায়েদ (৭০) ওই ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের মৃত মমিন উল্যার ছেলে এবং তিনি দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

নিহতের শালা নোয়ান্নই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ভগ্নিপতি আবু ছায়েদের সাথে দীর্ঘ দিন থেকে জায়গা সম্পত্তি নিয়ে তার ভাতিজাদের সাথে বিরোধ চলছিল। আজ দুপুরের তিনি তার বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গেলে তার ভাতিজা হাসান ও হোসেন বাধা দেয়। ওই সময় দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে এ নিয়ে ভাতিজারা তাকে মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের স্বজনেরা তার ভাজিতা হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার কল করেও তাদের পাওয়া যায়নি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহতের শরীরের কোনো আঘাতের চিহৃ নেই। অনেক সময় জায়গা সম্পদের বিরোধের জের ধরে তিলকে তাল করে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অপর এক প্রশ্নের জবাবে ওসি কামরুল ইসলাম বলেন,পুলিশ ঘটনাস্থলে রয়েছে তাদের থেকে জেনে পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০